প্রথমবারের মতো দল ঘোষণা করলেন মার্টিনো
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২২:১৮
আর্জেন্টিনার কোচ হিসাবে প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন নতুন কোচ জেরার্ডো মার্টিনো। জার্মানির বিরুদ্ধে ৩ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচের জন্য এই দল ঘোষণা। তবে দলে কোন চমক আসেনি। পূর্বসুরী আলেসান্দ্রো সাবেলার বিশ্বকাপ দলের প্রায় সবাইকেই দলভূক্ত করেছেন তিনি। ফিফার নির্দেশনা অনুযায়ী নেয়া হয়নি কেবল আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা বিশ্বকাপ দলের তিন খেলোয়াড় ফার্নান্দো গ্যাগো, অগাস্টিন অরিয়ন এবং ম্যাক্সি রড্রিগেজকে।
ফিফার নির্দেশনা অনুযায়ী, এই প্রীতি ম্যাচে কেবল আর্জেন্টিনার বাইরে খেলছেন এমন খেলোয়াড়দেরই নেয়া হবে। বিশ্বকাপ ফাইনালে পূন:মঞ্চায়নে তিন সেপ্টেম্বর জার্মানির ডাসেলডর্ফে মুখোমুখি হবে দুই দল।
আর্জেন্টিনা দল
সার্জিও রোমেরো, মারিয়ানো অ্যাডুজার, পাবলো জাবালাতা, ফ্রেডেরিকো ফার্নান্দেজ, এজাকুয়েল গ্যারায়, মার্কোস রোজো, হুগো ক্যাম্পাগন্যারো, মার্টিন ডেমিকেলিস, হোসে বাসান্তা, জ্যাভিয়ের ম্যাশেরানো, লুকাস বিগলিয়া, রিকার্ডো আলভারেজ, অগাস্তো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, এনজো পেরেজ, লিওনেল মেসি, রড্রিগো পালাচিও, গঞ্জালো হিগুয়েন, সার্জিও অ্যাগুয়েরো এবং এজেকুয়েল লাভাজ্জি।