ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

রাজধানীর এক রেস্তোরায় গতকাল বুধবার ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ার হক ও খাদিমুল ইসলাম হূদয়কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এক কার্যপরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি বিপ্লব শহীদ, যুগ্ম সম্পাদক সোমা ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফেরদাউস মোবারক, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সমাজ কল্যাণ সম্পাদক তাসকিনা ইয়াসমিন। কমিটির সদস্যরা হলেন আশরাফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, তহুর আহমেদ এবং মিসবাহুল হক। —প্রেস বিজ্ঞপ্তি