আজকের রাশিফল

২২ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৭ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৫ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা:৪ ও ৫। শুভবার: বুধ ও রবি। শুভরত্ন: পান্না ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি স্পষ্টভাষী। নীতির ওপর অনড় ও অটল। ব্যক্তিগত ব্যবহার ও লেনদেনে সত্। আর তাই অন্যদের ভুলও সহজে সামনাসামনি ধরিয়ে দেন। অন্যরা তাই আপনাকে ভয় করবে, সেই সাথে চেষ্টা করবে বিপদ ও ঝামেলায় ফেলতে। আপনার সততার সাথে আছে মেধা ও সৃজনশীলতা। চিন্তা ও ধ্যান-ধারণায় আপনি অন্যদের চেয়ে আলাদা। একথা মনে রাখলেই আপনি সমস্ত সমস্যা মোকাবিলা করতে ও পরিস্থিতিকে অতিক্রম করে সাফল্য লাভ করতে পারবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কমরেড দেং শিয়াও পিং, সুইস কবি গুস্তভ ফ্রোভিং, সাহিত্যিক ভরোথি পার্কার, দার্শনিক ম্যাক্স শিলার, আবিষ্কারক হেনরি মেন্সল, ঈসিতা প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কোনো পারিবারিক সমস্যায় বিব্রত বোধ করবেন। কোনো দায়িত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায় বিলম্ব ঘটতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। কর্মোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। শিক্ষক, অধ্যাপকদের সময় ভাল থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। তুলনামূলকভাবে বিক্রয়-বাণিজ্যে লাভ কম হতে পারে। ঠিকাদারদের জন্য সময় অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। আজ কোনো ব্যাপারে ঝুঁকি না নিলেই ভালো করবেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। সঞ্চয়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। রাজনীতিক কর্মকাণ্ডে অংশ না নিলেই ভালো করবেন। প্রতিপক্ষ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে না। কোনো ধরনের ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। প্রয়োজনে মা-বাবার সহযোগিতা পাবেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। পরিশ্রম বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পুরনো কোনো সমস্যা সমাধান করতে পারবেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি হবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। জনসংযোগে সুফল পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক মন্দা কেটে যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা প্রতারিত হতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ ভালো কোনো খবর পেতে পারেন। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রশাসনিক কাজে কর্তৃপক্ষের প্রশংসাভাজন হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। শরীরে কোনো আঘাত পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পদোন্নাতির সম্ভাবনা আছে। শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্তিযোগ আছে।