জোকস
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ১৯:০১
সর্দারজি :ভাই আপনার দোকানে কি নানা রঙের লাইট পাওয়া যায়?
দোকানি :জ্বি, পাওয়া যায়। তবে সব রঙের না। বলুন আপনার কোন রঙের লাইট লাগবে?
সর্দারজি :জ্বি, কালো রঙের একটা লাইট দরকার।
দোকানি :কী বলেন? কালো রঙের আবার লাইট হয় না কি? আর এই লাইট দিয়ে আপনি কী করবেন?
সর্দারজি :ইয়ে মানে এই লাইট জ্বালিয়ে দিনের বেলা ঘুমাতাম আর কি!
স্ত্রী :তুমি এক নম্বর অকম্মার ঢেকি।
স্বামী :এটা কিন্তু তুমি খুবই ভুল বললে। আমি এক থেকে তিন গুণব তার মধ্যে তুমি স্যরি বলবে।
স্ত্রী :আর যদি এর মধ্যে স্যরি না বলি।
স্বামী :তাহলে তুমিই বলে দাও কত পর্যন্ত গুণব?
বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—
বাবা :পরীক্ষায় এবার তুমি পাস-ফেল যাই করো না কেন, তোমাকে একটা সাইকেল কিনে দেব।
ছেলে :বাবা, তুমি খুব ভালো। তা কোন সাইকেল কিনে দেবে তুমি?
বাবা :পাস করলে কলেজে যাওয়ার জন্য নতুন রেঞ্জার সাইকেল কিনে দেব।
ছেলে :আর যদি ফেল করি?
বাবা :তাহলে ভাঙাচোরা একটি সাইকেল কিনে দেব।
ছেলে :কেন?
বাবা :সকাল বেলা বাড়ি বাড়ি ঘুরে আর সবার বাড়িতে পেপার বিলি করে তুমি যেন তোমার বাকি জীবন কাটাতে পারো সেজন্য!
ক্লাসে নতুন ছাত্র এসেছে।
শিক্ষক :খোকা, তোমার বাবা কী করেন?
ছাত্র :মা যা বলে, তাই করেন!