কপিরাইট আইন লংঘনের দায়ে অভিযুক্ত সাকিরা

কপিরাইট আইন লংঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন সাকিরা। বিশ্বখ্যাত পপ তারকা সাকিরার একটি জনপ্রিয় গান অন্য এক শিল্পীর গান থেকে পরোক্ষভাবে নকল করা বলে রায় দিয়েছেন নিউইয়র্কের একজন বিচারক। ফেডারেল জাজ এলভিন হেলারস্টেইন বলেন, ২০১০ সালে প্রকাশিত ‘লকা’ গানটির স্প্যানিশ ভার্সনটি ডোমিনিকান শিল্পী রেমন আরিয়াসের একটি গানের নকল। গানটির ইংলিশ ভার্সন আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়নি। সাকিরার এই গানটির স্প্যানিশ ভার্সনের ৫০ লক্ষাধিক কপি বিক্রি হয়। বিচারক বলেন, এতে কোন সন্দেহ নেই যে গানটি অরিয়াস ভাসকুইজের গান থেকে নকল করা। প্রথমে আরিয়াসের গানটি নকল করে ডোমিনিকান র্যাপ শিল্পী বেল্লো । পরে বেল্লোর গানটি নকল করেন সাকিরা। তবে বেল্লো গানটি নকল করার কথা অস্বীকার করেছেন। রেমন আরিয়াস ১৯৯০ সালে ‘লকা কন সু তিগুয়েরা’ গানটি লিখেন।