সংবাদ কণিকা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২১:০১
ধর্ষক চিকিত্সক গ্রেপ্তার
বহু নারী রোগীকে যৌন হয়রানি করে তিন বছর পালিয়ে থাকার পর ৭০ বছর বয়সী এক চিকিত্সককে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেশী দেশ প্যারাগুয়ে থেকে তাকে গ্রেপ্তার করে ব্রাজিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ব্রাজিলীয় পুলিশ। ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে ‘টেস্টটিউব বেবি’ পদ্ধতিতে সন্তান উত্পাদনের একজন বিশেষজ্ঞ ছিলেন তিনি। অন্ততপক্ষে ৩৫ জন সাবেক রোগীকে ধর্ষণ বা যৌন হয়রানি করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরে সেসব অভিযোগ প্রমাণিত হয়। ২০১০ সালে ৫৬টি ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে ২৭৮ বছর কারাদণ্ডে দণ্ডিত হন আব্দেলমাসসিহ। — বিডিনিউজ
বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম
হেংকিন দ্বীপ চীনের অন্যতম সমৃদ্ধশালী একটি নগরী। সেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম, যেখানে গেলে দেখতে পাওয়া যাবে ৬৩ মিটার দৈর্ঘ্যের এক বিশাল নীল তিমির স্ট্যাচু। ভাস্কর্যটি যেন হেংকিনের অর্থনৈতিক সমৃদ্ধিরই প্রতীক।
অ্যাকোয়ারিয়ামে পানি রয়েছে প্রায় ৫০ হাজার টন। এ বছরের মার্চেই এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। সেইসাথে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান করে নেয় এটি। নানা ধরনের মাছের পাশাপাশি, অ্যাকোয়ারিয়ামে আছে নীল সেইলফিশ, হাঙর ইত্যাদি। এর প্রবেশ মূল্য ৫০ ডলার। —ডয়েচে ভেলে