ব্লকবাস্টারে আজ ‘ইন্টু দ্য স্টর্ম’

আজ শুক্রবার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারস সিনেমায় মুক্তি পাচ্ছে হলিউডি ছবি ‘ইনটু দ্য স্টর্ম’। অ্যাকশন ও থ্রিলার ধাঁচের ৮৯ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন স্টিভেন কোয়াল। সিলভারটনের একটি শহরে টর্নেডো মারাত্মকভাবে আঘাত হানে। মাত্র কিছু সময়ের ব্যবধানে পুরো শহর লণ্ডভণ্ড। কিন্তু আরও ভয়ানক সাইক্লোন অপেক্ষা করছে শহরবাসীর জন্য। বেশিরভাগ মানুষ আশ্রয় খুঁজছে। অন্যরা সাইক্লোনের প্রচণ্ড বাতাসের দিকেই ছুটছে, পরখ করতে চাইছে কত জোরে বাতাস আসতে পারে তা দেখতে! রোমাঞ্চকর সব ঘটনা আর শহরবাসীর সাহসী লড়াইয়ে এভাবেই এগিয়ে যায় ছবির গল্প। স্পেশাল ইফেক্টে যা করেছে আরও প্রাণবন্ত। ছবিটিতে অভিনয় করেছেন সারাহ ওয়েন ক্যালিস, রিচার্ড আর্মিটেজ, জেরেমি সাম্পটার প্রমুখ।