প্রেম মানে না মানা

আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘প্রেম মানে না মানা’। মিজানুর রহমান লাবুর রচনায় এটি পরিচালনা করেছেন আলমগীর কবির আসাদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, নাদিয়া, মামুনুর রশীদ প্রমুখ। এতে দেখা যাবে, দবির সাহেবের বদলির চাকরি। বিশ বছরের চাকরি জীবনে অন্তত বিশ বার বদলি হয়েছেন তিনি। এবার তিনি বদলি হয়ে এসেছেন আলমডাঙ্গায়। সঙ্গে মা হারা কন্যা শায়লা। এখানে আসার পর খবর ছড়িয়ে পড়ল শায়লা নামের এক দুর্দান্ত সুন্দরী এসেছে।