হ্যারিকে ছাড়তে চান না!
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২১:১১
হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফকে এখন নানা চরিত্রেই দেখা যায়। কিন্তু যত যাই হোক না কেন, ‘হ্যারি পটার’ থেকে তাকে কখনোই আলাদা দেখা যাবে না, এমনই মনে করেন রেডক্লিফ। ‘হ্যারি পটার’-এর জন্যই যদি ভক্তরা তাকে মনে রাখে তাতেও আপত্তি নেই রেডক্লিফের। ২৫ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি মনে করি না নতুন কোনো ছবি আমাকে হ্যারির থেকে আলাদা করতে পারবে এবং আমি সেটা চাইও না।’