ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় গার্দিওলা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ২১:৫৪
উলফসবার্গের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে বুন্দেসলিগা মৌসুমের। প্রতিপক্ষ তুলনামূলক বিচারে দুর্বল হলেও বায়ার্ন কোচ পেপ গার্দিওলা চিন্তিত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। ম্যাচ শুরুর আগে ঘুরে ফিরে গার্দিওলার বক্তব্যে এসেছে বাস্টিয়ান শোয়েনস্টেইগার, আরিয়েন রোবেনদের চোটের বিষয়গুলোও। পাশাপাশি এই স্প্যানিয়ার্ড জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা ধরে রাখাই হবে এই মৌসুমে তার দলের মূল লক্ষ্য।
ব্যাভারিয়ান জায়ান্টদের কোচ হিসাবে নিজের প্রথম মৌসুমে গার্দিওলা দলকে এনে দিয়েছেন বুন্দেসলিগা শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতছাড়া হলেও দেশের মাটিতে বায়ার্ন ছিল দুর্দান্ত। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়ার চাইতে ১৯ পয়েন্টের ব্যবধান নিয়ে লিগ জিতেছে তারা। খেলোয়াড়দের চোট না ভোগালে এই মৌসুমে শিরোপা ধরে রাখার আশাবাদ ঝরলো সাবেক বার্সেলোনা কোচের কণ্ঠে, ‘বুন্দেসলিগাই আমাদের মূল লক্ষ্য। কারণ এটাই সবচেয়ে মূল্যবান শিরোপা। ফ্রাঙ্ক (রিবেরি) চোট কাটিয়ে ফিরতে এখনো দুই-তিন সপ্তাহ সময় নেবে। তার সময় প্রয়োজন। আরিয়েন (রোবেন) সুস্থ তবে খেলায় নেই। গোল ডট কম