আশুগঞ্জ থেকে ভারতে চাল পরিবহন

আগরতলায় বাংলাদেশের কাভার্ড ভ্যানের সহকারি চালক নিখোঁজ

জেলায় আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় চাল নিয়ে যাওয়া সোহেল মিয়া নামে বাংলাদেশের কাভার্ড ভ্যানের এক সহকারি চালক গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত সোমবার দুপুরে থেকে নিখোঁজ হওয়া ওই ব্যক্তির সন্ধান গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছে বলেই সংশ্লিষ্টরা ধারণা করছেন। খোঁজ নিয়ে জানা যায়, আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে গত সোমবার বাংলাদেশের এক কাভার্ড ভ্যান চাল নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার নন্দননগর এফসিআই’র গুদামে যায়। চাল আনলোড শেষে কাভার্ড ভ্যান চালক দেখতে পান তার সহকারি নেই। এ ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা হয়েছে। চাল সরবরাহের দায়িত্বে থাকা আশুগঞ্জের মো. কবির হোসেন জানান, সেখানকার সিসি ক্যামেরায় দেখা গেছে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে সোহেল মিয় দৌড় দেয়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। ভারতে প্রবেশের সময় তার নাম সোহেল মিয়া উল্লেখ করা হলেও এটি তার আসল নাম নয় বলে তিনি জানান।