বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভারতের রাজধানী নয়াদিল্লীস্থ বিএসএফ সদর দফতরে এই সম্মেলন শুরু হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে। অপরদিকে বিএসএফ মহাপরিচালক দেবেন্দ কুমার পাঠকের নেতৃত্বে ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে।