গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ১৯:২০
ভয়ংকর বাঁক আর উঁচু থেকে পড়ে যাবার ভয়ে যারা রোলার কোস্টারে এক আধবার চড়েই থামবার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য আমেরিকার রিচার্ড রড্রিগেজের রেকর্ডটা নিশ্চয়ই চোখ কপালে তোলার মতো। ২০০৭ সালের ২৭ জুলাই থেকে শুরু করে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় ৪০৫ ঘণ্টা ৪০ মিনিট রোলার কোস্টার চড়ার মাধ্যমে এ ধরনের রাইডে সবচেয়ে দীর্ঘতম ম্যারাথন যাত্রার রেকর্ড গড়েন তিনি। আর এভাবে একটার পর একটা রোলার রাইডে চড়ার জন্য তিনি বেছে নেন যুক্তরাজ্যের ব্ল্যাকপুলের প্লেজার বিচে অবস্থিত পেপসি ম্যাক্স বিগ ওয়ান ও বিগ ডিপার রোলার কোস্টারকে।