পাঁচ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ৫কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। গ্রেফতারকৃতরা হলো, জাকির হোসেন ও মোহাম্মদ লিটন। বৃহস্পতিবার দুপুরে স্টেশনের প্লাটফর্ম থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে আখাউড়া থেকে একটি লোকাল ট্রেনে ঢাকায় আসেন জাকির ও লিটন। প্লাটফর্মে নামার পর তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।