নিরাপত্তা পরিষদ ব্যর্থ:নাভি পিল্লাই
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:১০
সিরিয়াসহ বিরোধপূর্ণ দেশগুলোর বিষয়ে সেখানকার মানুষগুলোর চেয়ে নিজ জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়ায় নিরাপত্তা পরিষদের সমালোচনা করলেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই।
তিনি বলেন, সংঘাতপূর্ণ ঐ দেশগুলোতে নৃশংসতা বন্ধে কোনরকম পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার কমিশনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
পিল্লাই আরো বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরিষদ যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করলে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারতো।