গৌরীপুরে আহত শ্রমিককে হুইল চেয়ার ও অর্থ প্রদান
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:১৬
গৌরীপুরে দুর্ঘটনায় আহত রুবেল মিয়াকে বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বকুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক একেএম কামরুজ্জামান, সহ-সম্পাদক আলম ফকির, মো. হোসেন, জুয়েল, হামিদুর রহমান সুমন, হাবিকুল ইসলাম হবি, আজাহারুল ইসলাম টিটু প্রমুখ। গত ৪ মে পৌর শহরের কলেজ রোডে বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় হঠাত্ ছিটকে পড়ে রুবেল আহত হয়। এ দুর্ঘটনায় তার কোমর থেকে নিচের অংশ এখনও অচেতন। অত্যন্ত কষ্টে রুবেল দিনযাপন করছে।