কমলনগরে হাতকড়াসহ আসামি পলায়ন

উপজেলার রহিমগঞ্জ বাজার এলাকায় পুলিশের হেফাজত থেকে এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমলনগর পুলিশ শাহে আলম (৩৭) নামে এক আসামিকে বৃহস্পতিবার রাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময়ে আসামি সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরার জন্য জোর তত্পরতা চালানো হচ্ছে।