সুজানগরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
সুজানগর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:২০
উপজেলার দুর্গাপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের শাহজাহান আলীর ছেলে।
জানা যায়, রবিউল বাড়ির সবার অজান্তে পাটকাঠিতে আগুন ধরিয়ে খেলা করছিল। এ সময়ে তার শরীরে আগুন লেগে যায়। গুরুতর আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।