আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

আদমদীঘিতে তুচ্ছ ঘটনায় বিষপানে স্বামী-স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এ সময়ে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, আদমদীঘির জিনইর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী লাভলী বেগম স্বামীকে না জানিয়ে একটি কাপড় ক্রয় করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে স্বামী মোস্তাফিজুর বিষপান করেন। স্বামীর বিষপান করায় স্ত্রী লাভলী বেগমও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।