অনূর্ধ্ব ২৩ দল আজ সেনাবাহিনীর মুখোমুখি
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:৫৭
অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে তৃতীয় প্রস্তুতি ম্যাচে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি হচ্ছে। বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে শুরু হবে খেলাটি।
এর আগেও দলটি সেনাবাহিনীর সেনাবাহিনীকে ৩-১ গোলে হারায়। ঢাকা একাদশের বিপক্ষে এশিয়ান গেমসগামী দলটির প্রথম প্রস্তুতি ম্যাচ গোল শূন্য ড্র ছিল। গত বুধবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো মামুনুলদের। শেষ পর্যন্ত পুলিশের সাথে ম্যাচটি মাঠে গড়ায়নি। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, বৈরি আবহাওয়ার কারণে খেলাটি হয়নি।