এএফসি প্রেসিডেন্স কাপ
শেখ রাসেলের দল ঘোষণা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২১:৫৭
শেখ রাসেল ক্রীড়া চক্র এএফসি প্রেসিডেন্ট কাপের চূড়ান্ত পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে। এতে স্থানীয় অন্য ক্লাবগুলো থেকে নেয়া হয়েছে ১৬ জন ফুটবলারকে।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের তৃতীয় স্তরের এ প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় শুরু হবে। দলটি গত মঙ্গলবার থেকে বুয়েট গ্রাউন্ডে অনুশীলন শুরু করে। এতে ভালো করার জন্য দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলো থেকে তারকা ফুটবালারদের নিলো ক্লাবটি।
এএফসিতে পাঠানো ৩০ জনের তালিকায় রয়েছেন মোহামেডানের-জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, নাহিদুল ইসলাম নাহিদ, ইমন মাহমুদ ও মামুন খান; আবাহনীর ওয়ালী ফয়সাল, শহিদুল ইসলাম শাহেদ, তৌহিদুল আলম তৌহিদ, জামাল হোসেন ও আব্দুল বাতেন মজুমদার কোমল; শেখ জামালের-মোঃ লিঙ্কন, মোবারক হোসেন ভুঁইয়া ও শাখাওয়াত রনি; ব্রাদার্সের-রুবেল মিয়া ও মোঃ মেজবাহ উদ্দিন। দুই বিদেশি কোটায় নিজেদের সার্বিয়ান বোজান প্যাট্রিক ও মুক্তিযোদ্ধার এনকোচা কিংসলে আছেন এ তালিকায়।