সোমবার আসছে নেপাল

ঢাকা ও সিলেটে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেপাল অনূর্ধ্ব-২৩ ফুটবল দল আগামী সোমবার ঢাকায় আসবে। অনূর্ধ্ব ২১ জাতীয় ফুটবল দলের এশিয়ান গেমসের প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে দলটি ঢাকায় আসছে । নেপাল ও বাংলাদেশের এশিয়াডগামী দল দু’টির প্রথম ম্যাচটি হবে ২৬ আগস্ট মঙ্গলবার ঢাকার আর্মি স্টেডিয়ামে। এরপর ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলে রাতেই ঢাকা ত্যাগ করবে নেপাল ফুটবল দল। উল্লেখ্য প্রস্তুতি ম্যাচ দু’টি বিটিভি সরাসরি সম্প্রচার করবে।