সাতকানিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামি ছিনতাই
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৫
সাতকানিয়ায় হ্যান্ডক্যাপ পরা হত্যা মামলার আসামি ছিনতাইয়ের ঘঠনা ঘঠেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে ৯ জন। ঘটনাস্থল থেকে পুলিশ ১ মহিলাসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায় গত ২১ আগস্ট সন্ধ্যা সাতকানিয়া থানা পুলিশ উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজারে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহেদুল ইসলাম জাহেদকে (৩৭) আটক করে হ্যান্ডক্যাফ পরিয়ে নিয়ে আসার সময় আসামির পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা করে আটককৃত আসামিকে ছিনতাই করে নিয়ে যায়। আসামিপক্ষের লোকজনের হামলায় আহত হন থানার সহকারী উপ পরিদর্শক টিপু সুলতান ও সহকারী উপ পরিদর্শক রফিকুল ইসলাম ও ইউপি সদস্য আহমদ কবির। এখবর থানায় পৌঁছালে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে বাজারে উপস্থিত নিরীহ মানুষ ও ব্যাবসায়ীদের বেধড়ক লাঠিপেটা করে বলে বাজারের ব্যাবসায়ী ও স্থানীয়রা জানান। পুলিশের লাঠিচার্জে আহতরা হলেন সাইফুল ইসলাম, হুমায়ন কবির, মোহাম্মদ জোবায়ের, রতন নাথ, রোখছানা ও মোহাম্মদ মানিক।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন নিরীহ মানুষের উপর হামলার কথা অস্বীকার করেন। পুলিশের কাজে বাধা, পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।