সাংবাদিক পুলক হত্যার চেষ্টা বরিশালে সাংবাদিকদের প্রতিবাদ বিক্ষোভ
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৫
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর ওপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার দুপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলার ১০ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। বিমান বন্দর প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কে রহমতপুর বাসস্ট্যান্ডে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক আরিফ হোসেন মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঢাকা রিপোর্টা ইউনিটির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান সম্রাট, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটন, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।