বিশ্বব্যাংকের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর কাজ
প্রকাশ : ২২ আগস্ট ২০১৪, ২২:৪৭
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেতুর কাঠামোগত কাজ এগিয়ে চলছে। আন্তর্জাতিক নিয়মনীতি সম্পূর্ণ রূপে পরিপালন করে পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়ে গেছে। ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের ৩০ জন টেকনিশিয়ান সেতু নির্মাণস্থলে পৌছেছেন। অক্টোবরের মধ্যে মাওয়া ফেরি ও লঞ্চ ঘাট শিমুলিয়ায় স্থানান্তর করা হবে। আর আগস্টের মধ্যে ঠিকাদারের সাথে নদী শাসনের চুক্তি সম্পন্ন হবে। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ চলছে। বিশ্ব ব্যাংকের পরিকল্পনা থেকে একচুল সরে আসা হয়নি। নিজস্ব অর্থায়নে বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী সেতুর কাজ সম্পন্ন হবে। তিনি গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতু নির্মাণস্থল ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মাওয়াস্থ পদ্মা রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে আলপ কালে এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী, চায়না মেজর ব্রিজের নিযুক্ত ৩০ সদস্যের প্রতিনিধি দল এবং সেতু বিভাগের কর্মকর্তাবৃন্দ। পরে মন্ত্রী বৃস্পতিবার ধসে যাওয়া টঙ্গিবাড়ী বেইলিব্রিজ পরিদর্শন করেন।