২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইংরেজি ও বাংলা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ১৯:০৬
Rearranging sentences for a meaningful story
ইংরেজি
মো. জসিম উদ্দীন বিশ্বাস
প্রভাষক, ইংরেজি বিভাগ,
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, ৮নং প্রশ্নের পূর্ণমান থাকবে ১০। ভাল করে অনুশীলন করলে এখানে পূর্ণ নম্বর পাওয়া যায়। আজ ৮নং প্রশ্নের উপর ভিত্তি করে Rearranging Sentences দেওয়া হলো:
40. People have rebuilt their houses, repaired roads and bridges and planted new trees. Often Babul looks at the people and the village. He tells himself –“We have survived and we shall overcome in the coming days too”. After three years, still many people are in distress. Some of the bushes and trees now have now leaves.
41. The lion woke up from sleep and wanted to kill it. Once, a lion was sleeping under a tree. The lion took pity and set the mouse free. A mouse was playing and went up the body of the lion. The mouse prayed for its life.
42. He often shouted, “Help! Help! A wolf is coming!” The boy laughed at them and said that he had cried to make fun. Once there lived a shepherd. The villagers rushed to his help. But they found no wolf there.
43. He told them abut the treasure hidden in his fields. Once, a farmer had five lazy sons. He was worried about their future. The sons went to the field and dug every inch. One day he called his sons to his bed.
44. He tried to drink water but he level of water was low. As a result, the level of water row ups and it drank the water. He dropped some pebbles in the pitcher. A thirsty crow searched out a pitcher. He thought of a plan.
45. He jumped again and again to get them. Once a hungry fox found a vineyard. So he went away saying that grapes are sour. Bunches of grapes were hanging high. But all his efforts were useless.
46. Then the god of water came with a silver axe but he did not take it either. As the wood cutter started to weep, the god of water appeared with a golden axe, but her refused it. At last, the god of water fetched the iron axe and he took it gladly. Once the axe of a wood cutter fell into the river. Being pleased, the god of water gave him all the axes.
47. The bus conductor made rude remarks to him for standing on the way. But another passenger pushed him rudely and grabbed the seat. Farid kept quiet. There was a seat beside him on which he planned to sit. Farid got on a crowded bus.
answer
40. Ans: After three years, still many people are in distress. People have rebuilt their houses, repaired roads and bridges and planted new trees. Some of the bushes and trees now have now leaves. Often Babul looks at the people and the village. He tells himself –“We have survived and we shall overcome in the coming days too”.
41. Ans: Once, a lion was sleeping under a tree. A mouse was playing and went up the body of the lion. The lion woke up from sleep and wanted to kill it. The mouse prayed for its life. The lion took pity and set the mouse free.
42. Ans: Once there lived a shepherd. He often shouted, “Help! Help! A wolf is coming!”the villagers rushed to his help. But they found no wolf there. The boy laughed at them and said that he had cried to make fun.
43. Ans: Once a farmer had five lazy sons. He was worried about their future. One day he called his sons to his bed. He told them abut the treasure hidden in his fields. The sons went to the field and dug every inch.
44. Ans: A thirsty crow searched out a pitcher. He tried to drink water but he level of water was low. He thought of a plan. He dropped some pebbles in the pitcher. As a result, the level of water row ups and it drank the water.
45. Ans: Once a hungry fox found a vineyard. Bunches of grapes were hanging high. He jumped again and again to get them. But all his efforts were useless. So he went away saying that grapes are sour.
46. Ans: Once the axe of a wood cutter fell into the river. As the wood cutter started to weep, the god of water appeared with a golden axe, but her refused it. Then the god of water came with a silver axe but he did not take it either. At last, the god of water fetched the iron axe and he took it gladly. Being pleased, the god of water gave him all the axes.
47. Ans: Farid got on a crowded bus. The bus conductor made rude remarks to him for standing on the way. Farid kept quiet. There was a seat beside him on which he planned to sit. But another passenger pushed him rudely and grabbed the seat.
000
রং তুলিতে আঁকা বাংলাদেশের অপরূপ ছবি কেনা যায় না
বাংলা
মো.সুজাউদ দৌলা
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা
কবিতা : স্বদেশ
প্রশ্ন-১। গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা?
উত্তর: গ্রাম বাংলার যে ছবিটি আমাদের চেনা: আমাদের এদেশ সুজলা সুফলা, সবুজ শ্যামল। এদেশের মাঠে মাঠে ফলে সবুজ ফসল। দখিনা বাতাস দোলা দেয় সে ফসলকে। ফসলের মাঠের বুক চিরে বয়ে চলে নদী। আঁকাবাঁকা নদীর দু তীরে অবারিত সবুজ মাঠ। মাঝে মাঝে গ্রাম। আবার মাঠ। গ্রামগুলো মাঠের সাথে মিশে এক হয়ে যায়। যেন মাঠের পরে মাঠ চলেছে। এর শেষ নেই। গ্রাম বাংলার এ ছবিটিই আমাদের চিরচেনা।
প্রশ্ন-২। কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?
উত্তর: ভূমিকা: আহসান হাবীব রচিত ‘স্বদেশ’ কবিতায় কবি বাংলাদেশের প্রকৃতির ছবি এঁকেছেন।
যে ছবি টাকা দিয়ে কেনা যায় না: বাংলাদেশ চিরসবুজের দেশ। এদেশের মাঠে মাঠে ফলে সবুজ ফসল। এ সবুজের বুক চিরে এঁকেবেঁকে বয়ে চলেছে নদী। নদীতে সারি সারি পালতোলা নৌকা চলে। গাছের সবুজ পাতার ফাঁকে শিস দেয় দোয়েল। এ প্রকৃতির একদিকে পাহাড় অন্যদিকে রয়েছে সাগর। সব মিলে অপরূপ এ প্রকৃতি। শিল্পী রং দিয়ে প্রকৃতির ছবি আঁকেন। সে ছবি হয়তো টাকা দিয়ে কেনা যায়। কিন্তু প্রকৃতির রং তুলিতে আঁকা বাংলাদেশের অপরূপ প্রকৃতির এ ছবি কেনা যায় না। এ ছবি অমূল্য, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তা বিক্রি করা যায় না।
প্রশ্ন-৩। কী দেখে ছেলেটির দিন কেটে যায়?
উত্তর: যা দেখে ছেলেটির দিন কাটে: বাংলাদেশের প্রকৃতি অপরূপ। এ প্রকৃতির রয়েছে মায়াবী যাদু। যে কেউ এ প্রকৃতির এ রূপ দেখে মুগ্ধ হয়ে বারবার দেখতে চাইবে। যেমনটি এদেশের মায়াবী প্রকৃতি ও মানুষের জীবন দেখে ছেলেটির দিন কেটে যায়।
প্রশ্ন-৪। ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ভূমিকা: এদেশের প্রকৃতি আর মানুষের জীবন মিলে যেন পরিপূর্ণ এক অপরূপ ছবি।
‘সব মিলে এক ছবি’ বলতে যা বোঝানো হয়েছে: ‘সব মিলে এক ছবি’ বলতে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার চিত্রকে বোঝানো হয়েছে। বাংলাদেশের প্রকৃতি চির সবুজ। এদেশের বুক জুড়ে রয়েছে ফসলের সবুজ মাঠ। সে সবুজকে ছুঁয়ে বয়ে যায় দখিনা বাতাস। এদেশের গাছের সবুজ পাতার আড়ালে ডাকে পাখি। সবুজ মাঠের বুক চিরে বয়ে চলে নদী। নদীর দু’পাশে গড়ে ওঠে গ্রাম। গ্রামের মানুষ নানা কাজে ব্যস্ত থাকে। তাদের পেশাও নানা রকমের। প্রকৃতির মতো তাদের জীবনযাত্রাও বৈচিত্র্যময়। কবি এই দেশ, এই প্রকৃতি আর মানুষকেই কবিতায় তুলে ধরেছেন। যেন দেশের মাটি, মানুষ, বাড়ি, বাগান, পাখ-পাখালি সবকিছু মিলে এক অপরূপ ছবি।
মন্তব্য: বাংলাদেশের প্রকৃতি অপরূপ সুন্দর। এদেশের প্রকৃতি দেখলে মনে হয় কোনো শিল্পীর আঁকা এক অপরূপ ছবি।
কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রশ্ন-১। রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না কেন?
উত্তর: যে কারণে ঢুকতে দিল না: রাখাল যখন ছোট ছিল, তখন রাজপুত্র তার বন্ধু ছিল। দুজন দুজনকে খুব ভালোবাসত। কিন্তু রাজপুত্র রাজা হয়ে যাওয়ায় রাখাল বন্ধুর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল। বন্ধুকে না দেখতে পেয়ে রাখালের মনে অনেক কষ্ট হতে লাগল। অবশেষে একদিন রাখাল নগরে চলে আসে। কিন্তু সামান্য রাখাল হওয়ায় প্রাসাদের রক্ষীরা তাকে রাজ দরবারে ঢুকতে দিল না। তারা তো জানত না যে, এই রাখাল তাদের রাজার বাল্যবন্ধু ছিল।
প্রশ্ন-২। কাঁকনমালা কে? কেন তার এমন নাম?
উত্তর: কাঁকনমালা পরিচয়: রানি যে দাসীকে নদীর ঘাটে গিয়ে কিনেছিলেন, সেই দাসীই কাঁকনমালা। নদীর ঘাটে দাসীকে রানি কেনার কারণ হলো- তখন রানির একজন দাসীর খুব প্রয়োজন ছিল। মূলত রাজার শরীরের সুচ খোলার জন্যই রানি কাঁকন দিয়ে দাসী কিনেছিলেন।
যে কারণে দাসীর নাম কাঁকনমালা: একদিন রানি নদীর ঘাটে গিয়েছিলেন, তখন রাজার সমস্ত শরীরে সুচবিঁধা ছিল। এমন সময় এক মেয়ে এসে রানিকে বলল যে সে রানির দাসী হতে চায়। আর রানির তখন দাসীর প্রয়োজন ছিল। কিন্তু নদীর ঘাটে রানির কাছে টাকা ছিল না। তাই রানি হাতের কাঁকন দিয়ে মেয়েটাকে দাসী হিসেবে কিনেছিলেন। এ কারণেই দাসীটির নাম হলো কাঁকনমালা।