স্মরণীয় উক্তি

 ন্যায়ের অনুগত হওয়াটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিরাট এক শক্তি হিসেবে কাজ করে। - হেনরি ডেভিড  যে অর্থ মানব কল্যাণে ব্যয়িত হয় না, যে ক্ষমতা মানুষের দাবি রক্ষার জন্যে অর্জিত হয় না, যে বিদ্যা মানুষকে সত্য ও ন্যায় মহিমা শোনাবার জন্য লাভ হয়নি, সে অর্থ, সে বিদ্যার কোনো মূল্য নেই। - ড. লুত্ফর রহমান  সারা জীবন ভগবানের নাম করে মানুষ যে সুফল পায় না, একটা মুহূর্তের ন্যায়ের কাজে হয়তো তুমি তাই পাবে। - পারস্য উপদেশ  যা করা উচিত্ তার নাম ন্যায়, আর করতে অপারগ হওয়া বা একদিকে সরিয়ে রাখা অন্যায়। - ডেমোক্রিটাস  যেখানে ন্যায়বিচার রাজত্ব করে, সেখানে আজ্ঞাপালন করার নামই স্বাধীনতা। - জেমস মন্টোগোমারি