বেস্ট পারফর্মিং অ্যাওয়ার্ড পেল ওয়ান ব্যাংক

বেস্ট পারফর্মিং ব্যাংক হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। ইউএস ডলার ক্লিয়ারিং বিজনেস এ অ্যাওয়ার্ড দিয়েছে ব্যাংকটিকে। সম্প্রতি আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপের আঞ্চলিক প্রধান (এশিয়া প্যাসিফিক) রানজু সিগসিয়ার কাছ থেকে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। অনুষ্ঠানে ওয়ান ব্যাংক লিমিটেড ও আইসিআইসিআই ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি