সুন্দরগঞ্জে পিয়ন হলো
স্কুল সভাপতি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২০:৪২
উপজেলায় এক স্কুল পিয়ন অন্য স্কুলের সভাপতি হয়েছে। জানা গেছে, চাচিয়া মীরগঞ্জ চরকেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন ওয়াহেদুজ্জামান প্রামাণিক মিজানুর রহমান দাখিল মাদ্রাসার সভাপতি হওয়ায় এলাকায় শিক্ষক সমাজের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন ভাতাসহ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব প্রতিষ্ঠান সভাপতির উপরই থাকে। সেক্ষেত্রে একজন প্রতিষ্ঠান সভাপতি এলাকার সুধী ও সম্মানী ব্যক্তি হওয়া আবশ্যক বলে শিক্ষকমন্ডলী মনে করেন।
এদিকে মাদ্রাসার সুপার ইদ্রিস আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিয়মিত কমিটি করা হয়েছিল ২ মাস আগে। কিন্তু ডিও লেটার পাওয়ার পর তা বাতিল করে এমপি’র ডিও লেটারকে সম্মান দেখিয়ে পিয়ন প্রামাণিককে সভাপতি করা হয়েছে।