বৃহন্নলা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:০২
আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘বৃহন্নলা’। ছবিটির পরিচালনা, কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মুরাদ পারভেজ। মুক্তির আগে ছবিটি নিয়ে একটি গেট টুগেদারের আয়োজন ছিল এফডিসিতে। ছবির মূল নায়িকা সোহানা সাবা একই সাথে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম হকারের স্বত্বাধিকারীও। স্বামী মুরাদ পারভেজের পরিচালনায় সেই ছবির প্রীতি সম্মিলনীর পরই বিনোদন প্রতিদিনের ক্যামেরায় ছবির পাত্র-পাত্রী ফেরদৌস ও সোহানা সাবা। ছবি তুলেছেন সোহেল মামুন