জম্মুতে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত ২
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:০৪
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানী সীমান্তরক্ষীদের গুলিতে দুই ভারতীয় নাগরিক নিহত ও অপর সাতজন আহত হয়েছেন। শনিবার দিনের প্রথমদিকে রাজ্যটির জম্মু জেলার আর এস পুরা সেক্টরে এ ঘটনা ঘটে। এ সময় পাকিস্তানী সীমান্তরক্ষীরা (রেঞ্জার্স) ভারতীয় সীমান্তরক্ষী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএএসএফ)-এর সীমান্ত চৌকি লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। — বিডিনিউজ
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আর এস পুরা সেক্টরের জোদাফার্ম গ্রামের দুই গ্রামবাসী, মুহম্মদ আকরাম ও তার ১৩ বছর বয়সী ছেলে আসলাম গুলিতে নিহত হয়েছেন।