আগুন খেলা

চ্যানেল আইতে আজ রাত ৯.৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘আগুন খেলা’। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরান হালদার। অভিনয়ে জাহিদ হাসান, মীর সাব্বির, আবিদ রেহান, তারিক স্বপন, মিতা নূর, বন্যা মির্জা, আলীরাজ, তোফা আহসান, শেলী আহসান, লিনা ফেরদৌসী, নয়ন, রিমু, ওয়াসিম হাওলাদার, নওশীন, মিমো, অহনা প্রমুখ।