আখাউড়ায় শাহসুফী আবু বকর চৌধুরী স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহসুফী দরবেশ আবু বকর খান চৌধুরী স্মরণে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করে স্থানীয় মনিয়ন্দ চৌধুরী বাড়ি তরুণ সংঘ।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবন্দ,সাংবাদিক ও বিভিন্ন স্তরের শত শত মানুষ অংশগ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলে হাসনাত চাষী। অন্যান্যদের মধ্যে মনিয়ন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু প্রমুখ উপস্থিত ছিলেন।