সংবাদপত্রের স্টল উচ্ছেদ না করার আহবান
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:২৪
রাজধানীর ফুটপাত থেকে সংবাদপত্রের স্টল উচ্ছেদ না করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি। শনিবার সংগঠনটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশ মহানগরীর সকল ফুটপাত থেকে সংবাদপত্র স্টল ও চৌকিগুলো উঠিয়ে দিচ্ছে। ফলে সংবাদপত্র বিপণন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি এবং সংবাদপত্র হকাররা পরিবার পরিজন নিয়ে মানবিক জীবন-যাপন করছেন।
সংবাদপত্র শিল্পকে সাধারণ পণ্য বিবেচনা না করে সংবাদপত্র স্টল থেকে পত্রিকা বিতরণে সহায়তা চেয়ে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।