ইয়াবা ও বিয়ারসহ তিনজন গ্রেফতার
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:২৪
রাজধানীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় গ্রেফতার করা হয় এক তরুণীসহ তিনজনকে। শনিবার দুপুরে সবুজবাগের মাদারটেকের একটি ভবনের পঞ্চম তলা থেকে ২শ’ ইয়াবা ও মাদক বিক্রির ৫০ হাজার টাকাসহ শিল্পী ও সাগর নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় অপর মাদক বিক্রেতা সাইফুল পালিয়ে যায়। অধিদফতরের সবুজবাগ সার্কেলের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন জানান, সবুজবাগ থানায় সাইফুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে।
অপর একটি অভিযানে শনিবার বিকালে মহাখালীর কলেরা হাসপাতালের সামনে থেকে একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-গ-১১-৩৮৬৮) ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান সার্কেলের পরিদর্শক মো: লায়েকুজ্জামান জানান, বিয়ার উদ্ধার করার সময় শফিকুল আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।