থানার নাম পরিবর্তনের আবেদন

ঢাকার বিভিন্ন এলাকার নাম অনুসারে সাধারণত থানার নাম হয়ে থাকে। আমাদের বাসাবো এলাকাতেও তাই হওয়া উচিত বলে আমরা মনে করি। বহু বছর আগে যখন এই এলাকায় থানা প্রতিষ্ঠিত হয় তখন এই থানার নাম ছিল মতিঝিল থানা, পরবর্তী সময়ে সবুজবাগ থানা হয়। তার ওপর সেই সময় ঢাকাতে থানার সংখ্যা ছিল অনেক কম। বর্তমানে ঢাকাতে চল্লিশের বেশি থানা রয়েছে এবং সবগুলো থানার নামকরণ হয়েছে এলাকার নাম অনুসারে। আর তাই যদি হয়, তাহলে বাসাবো থানা নাম রাখলে অসুবিধা কোথায়...? পরিশেষে, সবুজবাগ থানার নাম বাসাবো করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। প্রসঙ্গত, কয়েক বছর আগে খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জটি বাসাবো টেলিফোন এক্সচেঞ্জ নামে ছিল। খিলগাঁও এলাকার বাসিন্দাদের আবেদনের কারণে নাম বদল করে রাখা হয় খিলগাঁও টেলিফোন ভবন। বিষয়টি বিবেচনা জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মোশতাক আহমদ, ১০৬ দক্ষিণ বাসাবো, ঢাকা ১২১৪