সোজা রাস্তা চাই
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:২৮
‘আমি যাবো আমার দেশে সোজা রাস্তা নাই’—গিরিন চক্রবর্তীর এই গানটি এখনও আমাদের মনে দাগ কাটে। কাটবেই না কেন, খোদ রাজধানী ঢাকা থেকে রেলপথে বন্দরনগরী চট্টগ্রামে ট্রেনে গেলে ঢাকার উত্তরে টঙ্গী-ঘোড়াশাল হয়ে নরসিংদী, পরে পূর্বদিকে ভৈরব-আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া ঘুরে ঘুরে কুমিল্লা। এভাবে ঘোরাঘুরি কেন, সোজা রেলপথ কি তৈরি করা যায় না? যেহেতু ঢাকার দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম সেহেতু রেললাইন ঢাকা-নারায়ণগঞ্জের দক্ষিণ দিক ছুঁয়ে কুমিল্লার পাশ দিয়ে ফেনী হয়ে সরাসরি চট্টগ্রামে রেললাইন স্থাপন করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবেন কি ?
লিয়াকত হোসেন খোকন ,
রূপনগর, ঢাকা