বাঞ্ছারামপুরে ব্রিজের এ্যাপ্রোচ ভেঙ্গে যান চলাচল বন্ধ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩১
বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর ব্রিজের পূর্ব পাশের এ্যাপোচ প্রবল বর্ষণে ভেঙ্গে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ব্লক না দেয়ার কারণে বৃষ্টির পানি নেমে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত বছরে এলজিইডির ১০ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ২৫০ মিটার দৈর্ঘ্য বাঞ্ছারামপুর ছলিমাবাদ তিতাস নদীর উপর ব্রিজে নির্মাণ কাজ শেষ হয়। পূর্ব এলাকার ৬টি ইউনিয়নের শত শত লোক প্রতিদিন এ সড়ক দিয়ে উপজেলা সদর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকাতে যাতায়াত করে। বর্তমানে মালবাহী ট্রাক, মাইক্রোবাস, সিএনজি, অটো রিক্সা চলাচল বন্ধ হয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম জানান, দ্রুত গতিতে মেরামতের কাজ চলছে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম জানান, প্রবল বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ভেঙ্গে গেছে। তবে মেরামতের কাজ চলছে।