পৃথক ঘটনায় বিভিন্ন স্থানে ৪জন খুন

দুটি স্থানে বিভিন্ন ঘটনায় ৪ জন খুন হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের নারায়ণগঞ্জে সুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার রাতে নিত্য গোপাল সাহা (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ফতুল্লা দেলপাড়ায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত ফিরোজ পেট্রোল পাম্পের কাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিত্য গোপাল সাহার বাড়ি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকাতে। তিনি শহরের নয়ামাটি এলাকাতে থান কাপড় ও সুতার ব্যবসা করতেন। নিত্য গোপাল সাহার স্ত্রী নিতু জানান, শুক্রবার ব্যবসায়িক কাজে নরসিংদীর মাধবদীতে যান। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে লাশটি শনাক্ত করেন। পুলিশ তাত্ক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি। দেলদুয়ারে স্ত্রীকে গলা কেটে হত্যা টাঙ্গাইলের দেলদুয়ারে জাহিদুল ইসলাম তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। শনিবার উপজেলার পাথরাইল ইউনিয়নের দশকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম মোরশেদা বেগম। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া- বিবাদ হত। তার ধারাবাহিকতায় শনিবার খাবার খেতে বাড়িতে আসে। অসুস্থতার কারণে খাবার রান্না না করে মোরশেদা শুয়ে থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে জাহিদুল তার স্ত্রীকে কোপাতে থাকে। বাঁচার জন্য মোরশেদা দৌড়ে বাথরুমে ঢুকে দরজা আটকে দেয়। জাহিদুল দরজা ভেঙে বাথরুমেই স্ত্রী মোরশেদাকে জবাই করে হত্যা করে। নিহত মোরশেদা ও জাহিদের দুই ছেলে রানা ও রাব্বি স্কুল থেকে বাড়ি ফিরে তার মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে। এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরা দাউদ বাহিনীর প্রধানকে কুপিয়ে হত্যা সাতক্ষীরা \ সাতক্ষীরা মাছখোলায় কুখ্যাত ডাকাত বাহিনী প্রধান আবু দাউদকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার মাছখোলা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু দাউদ সাতক্ষীরার পার মাছখোলা গ্রামের সোলায়মান গাজীর ছেলে। সিলেটে হোটেল কক্ষে শিশু খুন সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কের পাশের বিসমিল্লাহ বোর্ডিংয়ের কক্ষে ইমন আহমদ নামের ৮ বছরের এক শিশু খুন হয়েছে। বিসমিল্লাহ বোর্ডিংয়ের ম্যানেজার আবদুল মুমিন বোর্ডিংয়ের রেজিস্ট্রার জানান-শনিবার ঢাকার যাত্রাবাড়ী থানাধীন জগন্নাথপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শামীম হোসেন ও ইমন আহমদ বোর্ডিংয়ে আসে। দুপুর ১২টা পর্যন্ত সময়ের জন্য তারা বোর্ডিংয়ের ৩০২ নং কক্ষ ভাড়া নেয়। পুলিশ বোর্ডিংয়ে পৌঁছে ইমনকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।