বানারীপাড়ায় বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ

বানারীপাড়ায় দীঘি ও ঘেরে বিষ দিয়ে ৫ লক্ষাধিক টাকার মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, শনিবার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী নেতা সাইদুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় মাছ চুরি ও বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ করা হয়।