অপরূপ চৌধুরী পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান

সম্প্রতি পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসাবে কাজে যোগ দিয়েছেন অপরূপ চৌধুরী। তিনি সরকারের একজন অতিরিক্ত সচিব। এর আগে তিনি সুন্দরবন অধ্যুষিত বাগেরহাট জেলায় জেলা প্রশাসক, পর্যটন শিল্প সমৃদ্ধ সিলেট বিভাগ এবং পার্বত্য জেলায় মাঠ পর্যায়ে কাজ করেছেন। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং সম্প্রতি বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের মধ্যে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আঞ্চলিক সহযোগিতা জোরদারকরণ প্রকল্পে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন।-প্রেস বিজ্ঞপ্তি