মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২১:৫৪
মো. আব্দুল মালেক মিয়া
বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল সানি ও বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের বাবা ব্যবসায়ী মো. আব্দুল মালেক মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ জোহর মরহুমের মেঝ ছেলে সাংবাদিক সোহেল সানির ঢাকায় শান্তিনগরের বাসা, ছোট ছেলে এক্সিম ব্যাংকের কর্মকর্তা নাসির আহম্মেদ রুবেলের বরিশালের বাসা ও বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে নিজ বাড়ি ‘সুমন কুঞ্জে’ কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।