দিল্লী ডায়নামোসে দেল পিয়েরো

ইতালির জাতীয় দলের সাবেক তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল দিল্লী ডায়নামোস-এ যোগ দিতে যাচ্ছেন। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার এ লিগের দল সিডনি এফসি ছাড়ার পর থেকে মুক্তই আছেন দেল পিয়েরো। ডেন নেটওয়ার্কের মালিকানাধীন দিল্লীর এই ফ্র্যাঞ্চাইজির সাথে সমঝোতার ভিত্তিতেই পিয়েরোর চুক্তির নিশ্চয়তা পাওয়া গেছে। যথাযথ সময়েই এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার বৈভব মানচন্দ্র। জানা গেছে, দেল পিয়েরোর ভাই এবং এজেন্ট স্টিফানো দেল পিয়েরোর মাধ্যমেই দিল্লীর সাথে ইতালিয়ান জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়ের চুক্তি সম্পন্ন হয়েছে। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসের হয়ে দেল পিয়েরো ৫১৩টি ম্যাচে ২০৮টি গোল করেছেন। ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী ইতালিয়ান দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি। সেমিফাইনালে জার্মানীর বিপক্ষে একমাত্র গোলটিও ছিল তার।