চট্টগ্রামে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৪, ২২:২৫
চট্টগ্রামের আনোয়ারা জুইদণ্ডী লামাবাজার এলাকায় গতকাল শনিবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধ?ার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জামাল হোসেন (৪৫), কলিমুদ্দিন (৩০), আবদুশ শুক্কুর (২৮) ও নুরুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে।