রাজশাহী বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বিকালে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মহানগর বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। যার অংশ হিসাবে স্থানীয় পত্র-পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট সংবাদ পরিবেশন করা হচ্ছে। এতে কেবল রাজনৈতিকভাবে নয়, ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ কারণে সার্বিক দিক বিবেচনা করে সব ধরনের রাজনীতি থেকে অবসর নিচ্ছি।