প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা

পরিবেশ সংরক্ষণে তুমি কি করবে শর্বানী দত্ত সহকারি শিক্ষক লামাতাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছ নিশ্চয়ই । আমার অনেক অনেক ভালবাসা নিও। আর অল্প কিছুদিন পরেই তোমাদের সমাপনী পরীক্ষা । বুঝতে পারছি সবার মধ্যে একটু টেনশন কাজ করছে। কিন্তু চিন্তা করার কোন কারণ নেই, একটু ভালো প্রস্তুতি অনেক কঠিন পরীক্ষাকেও সহজ করে তোলে। তোমাদের অনেকের কাছে বিজ্ঞান বিষয়টি খুব কঠিন মনে হয়, কিন্তু তোমরা কি জান বিজ্ঞান হল সবচেয়ে সহজ বিষয় আর সবচেয়ে মজার কথা হল বিজ্ঞানের বিষয় বস্তু মুখস্থ করতে হয় না। একটু চিন্তা করে দেখ, তোমাদের আশেপাশের সবকিছুর মধ্যেই বিজ্ঞানের বিভিন্ন বিষয় ছড়িয়ে রয়েছে শুধু তোমাদের খুঁজে নিতে হবে। একটু উপলব্ধি করলেই বিষয়টি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। বিজ্ঞানের প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে সেই প্রশ্নের মাঝে। কাজেই চিন্তিত হওয়ার কোন কারন নেই। তাই, তোমাদের কথা ভেবে এখন থেকে ‘প্রাথমিক বিজ্ঞানের’ প্রতি অধ্যায়ের যোগ্যতাভিত্তিক নৈর্ব্যক্তিক ও রচনামূলক প্রশ্নগুলো ধারাবাহিক ভাবে তুলে ধরার চেষ্টা করব। ফলে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রস্তুতি নিতে পারবে ভালভাবে।সবাই ভাল থেকো । আজকে থাকছে প্রথম অধ্যায়। কাজেই চোখ রাখ এই অনুশীলন পাতায় । জীব ও আমাদের পরিবেশ নৈর্ব্যক্তিক প্রশ্ন ১) তোমার বাড়ীর পাশে রয়েছে পুকুর,জঙ্গল, গ্রাম, পাহাড় —এগুলো কোন পরিবেশের উদাহরণ— ক) জীব ও জড় খ) সামাজিক গ) জীব ঘ) জড় ২) বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণীর প্রয়োজন? ক) মাটি খ) পানি গ) বায়ু ঘ) প্রত্যেকটি ৩) একটি পাতার রঙ সবুজ ,এই সবুজ কনিকায় রয়েছে— ক) জ্যান্থোফিল খ) ক্লোরোফিল গ) ক্যারোটিন ঘ) ক্রমোফিল ৪) ক্লোরোফিল উদ্ভিদের জন্য কি করে? ক) শক্তি যোগায় খ) পুষ্টি যোগায় গ) খাদ্য তৈরী করে ঘ) রস শোষন করে ৫) সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে ? ক) প্রস্বেদন খ) শ্বসন গ) সালোকসংশ্লেষণ ঘ) অভিস্রবণ ৬) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি ঘটে? ক) অক্সিজেন ত্যাগ খ) কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ গ) কার্বন ডাই অক্সাইড ত্যাগ ও অক্সিজেন গ্রহণ ঘ) কার্বন ডাই অক্সাইড গ্রহণ ৭) উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল কারণ? ক) নাইট্রোজেন ও কার্বনের জন্য খ) কার্বনডাই অক্সাইড ও অক্সিজেনের জন্য গ) অক্সিজেন ও কার্বনের জন্য ঘ) কার্বন ও কার্বনডাই অক্সাইডের জন্য ৮) তোমার একটি কবুতর মারা গেল, তুমি একে মাটি চাপা দিলে, এতে মাটির কী হবে? ক) মাটিতে দুর্গন্ধ হবে খ) মাটির উর্বরতা বৃদ্ধি পাবে গ) মাটিতে উর্বরতা হ্রাস পাবে ঘ) মাটির শক্তি বাড়বে ৯) একটি প্রজাপতি তোমার ফুলের টবের গোলাপ ফুলটির উপর বসল, ফুলের কোন কাজ প্রজাপতিটি করবে ? ক) ফুল ফোটাবে খ) ফুলটির মধু খেয়ে নেবে গ) পরাগায়ন ঘটাবে ঘ) ফুলটি নষ্ট করে ফেলবে ১০) কার মাধ্যমে উদ্ভিদের ফলের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে? ক) মানুষ খ) পশু গ) পাখি ঘ) কীটপতঙ্গ ১১) শক্তির প্রধান উত্স হল? ক) চাঁদ খ) সূর্য গ) পৃথিবী ঘ) নক্ষত্র ১২) উদ্ভিদ খাদ্য তৈরীতে কোন শক্তির ব্যবহার করে? ক) তাপ শক্তি খ) আলোক শক্তি গ) বিদ্যুত শক্তি গ) পেশি শক্তি ১৩) পাতায় ক্লোরোফিল থাকলে পাতার রং কিরূপ হয়ে থাকে ? ক) লাল খ) হলুদ গ) সবুজ ঘ) নীল ১৪) প্রাণী তার খাদ্যের জন্য কার উপর নির্ভরশীল? ক) মানুষ খ) কীট পতঙ্গ গ ) পশু ঘ) উদ্ভিদ ১৫) উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি আসে কোথায় থেকে ? ক) চাঁদ খ) পৃথিবী গ) সূর্য ঘ) নক্ষত্র ১৬) উদ্ভিদের পরাগায়ন ঘটায় কে? ক) কীটপতঙ্গ খ)পশু গ) সাপ ঘ) ব্যাঙ ১৭) তৃণজাতীয় উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরী করে? ক) ব্যাপন খ) শ্বসন গ) সালোকসংশ্লেষণ ঘ) অভিস্রবণ ১৮) পরিবেশ সংরক্ষণে তুমি কি করবে? ক) সচেতনতা সৃষ্টি খ) গাছ লাগানো গ) ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা ঘ) সবগুলোই ১৯) মানুষ ও অন্যান্য প্রাণীর শ্বাসকার্যে প্রয়োজন ? ক) কার্বন ডাই অক্সাইড খ) কার্বন গ) নাইট্রোজেন ঘ) অক্সিজেন ২০) অনেক খাদ্যশৃঙ্খলের মধ্যে দেখতে পাওয়া যায়? ক) খাদ্য উপাদান খ) পরিবেশের উপাদান গ) খাদ্য জাল ঘ) খাদ্যশৃংখলের উপাদান উত্তর:১।ঘ, ২।ঘ, ৩।খ, ৪।গ, ৫।গ, ৬।খ, ৭।খ, ৮।খ, ৯।গ, ১০।গ, ১১।খ, ১২।খ, ১৩।গ, ১৪।ঘ, ১৫।গ, ১৬।ক,১৭।গ,১৮।ঘ, ১৯।ঘ, ২০।গ রচনামূলক প্রশ্ন ১) তোমার বিদ্যালয়ের বাইরের পরিবেশে যেসব উদ্ভিদ ও প্রাণী দেখতে পাচ্ছ তাদের মধ্যের পারস্পরিক নির্ভরশীলতা কিরূপে গড়ে উঠেছে লিখ? ২) তোমার বাড়ীর আম, জাম, কাঁঠাল ও লিচু গাছ গুলো কিভাবে খাদ্য উত্পাদন করে বর্ণনা কর। ৩) স্কুল থেকে বাড়ী ফেরার পথে রাস্তায় একটি ছোট মৃত পাখি দেখতে পেলে , বন্ধুরা মিলে তোমরা এটিকে কী করবে? পরিবেশ সংরক্ষণে মৃত পাখিটির উপকারিতা বর্ণনা কর? ৪) ঘাস—ফড়িং—ব্যাঙ্গ সাপ পরিবেশে এগুলোর মধ্যে কিভাবে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে উঠে বর্ণনা কর? ৫) উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে কি করা উচিত ৫টি বাক্য লিখ। আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে ইসলাম ও নৈতিক শিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূূূূূূূূূর্ণমান:১০০ ১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : ৪০×১=৪০ ১। কুরআন মাজিদ আমাদের শিক্ষা দেয় - ক. ব্যবসায়ী হতে খ. ভালো মানুষ হতে গ.স্বার্থপর হতে ঘ.কৃপণ হতে ২। কুরআন মাজিদের ভাষা কী ? ক.আরবি খ. হিব্রু গ. হিন্দি ঘ. ফারসি ৩। আরবি বর্ণ কতটি? ক.৩০ খ.২৯ গ.২৮ ঘ. ২৭ ৪। মহানবি(স) এর পিতার নাম কী ? ক. আব্দুল্লাহ খ.আবু তালিব গ. আব্দুল মুত্তালিব ঘ.আবু বকর ৫। মদিনা সনদে কতটি ধারা ছিল ? ক. ৫০ টি খ. ৪৮টি গ. ৪৭ টি ঘ. ৪৬টি ৬। মদিনা সনদের মাধ্যমে মহানবি (স) এর কোন দিকটি ফুটে উঠেছে ? ক. সততা খ. সরলতা গ. কুটনৈতিক দূরদর্শিতা ঘ. রাজনৈতিক দুর্বলতা ৭। বদর যুদ্ধে কতজন মুসলমান শহিদ হন ? ক. ২০ জন খ. ১৫ জন গ. ১৪ জন ঘ. ১৩ জন ৮। কুরবানি কাদের পুণ্যময় স্মৃতি বহন করে ? ক. হযরত মুহাম্মদ (স) ও হযরত ইব্রাহীম (আ) এর খ. হযরত ইসমাঈল ও হযরত ইব্রাহীম (আ) এর গ. হযরত ইসমাঈল ও হযরত নুহ(আ) এর ঘ. হযরত ইসমাঈল ও হযরত মুসা (আ) এর ৯। এবাদাতের মূল কথা কী ? ক. আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে খ. মানুষের উদ্দেশ্যে নিবেদিত হতে হবে গ. নবিদের উদ্দেশ্যে নিবেদিত হতে হবে ঘ. মাতাপিতার উদ্দেশ্যে নিবেদিত হতে হবে ১০। সালাত, সাওম, হজ ও জাকাত কিসের অভাবে ইবাদাত হিসাবে নাও গণ্য হতে পারে ? ক. আন্তরিকতা খ. অসত্ নিয়ত গ. আল্লাহ বিমুখ ঘ. নিষ্ঠাহীন ১১। সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ইসলামের নীতিমালা কিরূপ ? ক. উদার খ. সহনশীল গ. শ্রদ্ধাশীল ঘ. সবকটি ১২। ইসলাম কিসে বিশ্বাস করে ? ক. মানবতার ঐক্য খ. বিশ্বভ্রাতৃত্ব গ. বিশ্বশান্তি ঘ. সবকটি ১৩। কাকে রুহুল্লাহ বলা হয় ? ক. হযরত মরিয়ম (আ) কে খ. হযরত ঈসা (আ) কে গ. হযরত মুসা (আ) কে ঘ. হযরত নুহ (আ) কে ১৪। বাসিরুন শব্দের অর্থ কী ? ক.সর্বশ্রোতা খ.রিজিকদাতা গ.সর্বশক্তিমান ঘ. দয়ালু ১৫। সামিউন শব্দের অর্থ কী ? ক.সব শোনেন খ. সব জানেন ঘ. সব দেখেন ঘ. পালনকর্তা ১৬। একজন মুসলমানের দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হতে পারে না কেন? ক.পুলিশের ভয়ে খ. মামলার ভয়ে গ. আইনের শাস্তির ভয়ে ঘ. আল্লাহর ভয়ে? ১৭। একজন মানুষ কীভাবে নিজেকে অন্যায় থেকে দূরে রাখতে পারে ? ক.আল্লাহর সাথে পরকালে দেখা হবে এ ভয়ে খ. নবি-রাসুলদের সাথে পরকালে দেখা হবে এ ভয়ে গ.পরকালে প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে এ ভয়ে ঘ. পরকালে পুরস্কার দেয়া হবে এ আশায় ১৮। মা দীনুকা অর্থ কী ? ক. তোমার জাত কী খ. তোমার বংশ কী গ. তোমার দীন কী ঘ. তোমার নাম কী ১৯। সার্বিকভাবে এবাদাত বলতে কী বোঝায়? ক. আল্লাহর আদেশ মেনে চলা খ. আল্লাহর নিষেধ মেনে চলা গ. রাসুলদের পথে চলা ঘ. আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা ? ২০। কে আমাদের ইলাহ ? ক. আল্লাহ খ. নবিগণ গ. রাসুলগণ ঘ.ফেরেশতাগণ ২১। ইলাহ্ মানে কী? ক. মা’বুদ খ. বান্দা গ. দাস ঘ. গোলাম ২২। অনুগত বান্দা এর আরবি নিচের কোনটি ? ক.ইলাহ খ. আবদ গ. যিকর ঘ. হাসিবুন ২৩। আল্লাহ তায়ালা কেন সবকিছু সৃষ্টি করেছেন ? ক .ফেরেশতাদের উপকারের জন্য খ.নবি-রাসুলদের উপকারের জন্য গ. মানুষের উপকারের জন্য? ঘ.মানুষকে পরীক্ষার জন্য ২৪। আল্লাহর এবাদতের পর মানুষের প্রথম দায়িত্ব কোনটি ? ক. স্ত্রীর সেবা করা খ.মানুষের সেবা করা গ. গরিবের সেবা করা ঘ.দুঃখীদের সেবা করা ২৫। নিচের কোনটি ইসলামের দায়িত্ব -কর্তব্য ও নৈতিক মূল্যবোধের সাথে সম্পর্কিত ? ক. অমুসলিমদের ঘৃণা করা খ. মানুষকে ছোট করা ঘ. মানুষের নিন্দা করা ঘ. কোনো প্রাণিকে কষ্ট না দেয়া ২৬। দেশপ্রেম বলতে কী বোঝায় ? ক দেশের উন্নতির জন্য কাজ করা ও শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা ? খ. দেশের অবনতির জন্য কাজ করা ও শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা গ. দেশের অবনতির জন্য কাজ করা ও শত্রুর আক্রমণের সময় শত্রুকে সাহায্য করা ঘ. দেশের বিরুদ্ধে কাজ করা ও শত্রুর আক্রমণের সময় শত্রুকে সাহায্য করা ২৭। ধর্মের মূল কী ? ক.গোড়ামি খ. সততা গ.পক্ষপাতিত্ব ঘ.অরাজকতা ২৮। বিশ্বের সকল মানুষ— ক. ভাই-বোন খ. ভাই ভাই গ.পিতামাতা ঘ. বোন বোন ২৯। আদম (আ) কিসের তৈরি ? ক. মাটির খ.নুরের গ.আগুনের ঘ.মোমের ৩০। প্রাকৃতিক পরিবেশ কোনটি ? ক.জানালা খ.দালান গ.দরজা ঘ.গাছপালা? ৩১। সুরা আল ফিলের আয়াত সংখ্যা কত ? ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮ ৩২। ‘আল্ল¬াহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরিফের হজ পালন করা মানুষের ওপর অবশ্য কর্তব্য;যার সেখানে যাওয়ার সামর্থ আছে।’ এটি কোন সুরার কত নম্বর আয়াতে বলা হয়েছে ? ক. আল ইমরান: ৯৬ খ.আল ইমরান: ৯৭ গ.আল বাকারা : ৯৭ ঘ. আন নিসা :৯৭ ৩৩। হজ কাদের ওপর ফরজ ? ক.বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার দৈহিক ক্ষমতা ও ফিরে আসা পর্যন্ত পরিবারের যাবতীয় ব্যয় ও যাতায়াত খরচ বহনে সক্ষম যারা- খ. বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার দৈহিক ক্ষমতা ও ফিরে আসা পর্যন্ত নিজের যাবতীয় ব্যয় ও যাতায়াত খরচ বহনে সক্ষম এমন লোক গ. বাইতুল্ল¬াহ পর্যন্ত যাওয়ার দৈহিক ক্ষমতা ও ফিরে আসা পর্যন্ত পরিবারের যাবতীয় ব্যয় ও নিজের যাওয়ার খরচ বহনে সক্ষম লোকের ওপর ঘ. বাইতুল্ল¬াহ পর্যন্ত যাওয়ার দৈহিক ক্ষমতা যার আছে ৩৪। মহিলা হাজী হলে সাথে কী রাখতে হবে ? ক একটি ধারালো অস্ত্র খ. একজন পুরুষ সফর সঙ্গী গ. একটি ব্যাগ ঘ. আত্মরক্ষার জন্য যেকোনো ধরনের অস্ত্র ৩৫। মহিলা হাজীর সাথে সফর সঙ্গী কে হতে পারবে? ক. চাচা খ.চাচাতো ভাই গ. বন্ধু ঘ. সহপাঠী ৩৬। কুরবানির উদ্দেশ্য কী ? ক.লোক দেখানো খ. গোশত খা্ওয়া গ.আল্ল¬াহর নৈকট্য লাভ ঘ. রাসুলের নৈকট্য লাভ ৩৭। নিচের কোনগুলো দিয়ে কুরবানি করা যায় ? ক. উট,ছাগল ও মহিষ খ. ঘোড়া, দুম্বা ও ভেড়া গ. শুকর , মহিষ ঘ. রাজ হাঁস ৩৮। কাদের ওপর কুরবানি করা ওয়াজিব ? ক. গরিবদের খ. নিসাব পরিমাণ মালের মালিক যারা গ.বংশীয় লোকদের ওপর ঘ.অপ্রাপ্ত বয়স্ক সম্পদশালী নর-নারীর ওপর ৩৯। পবিত্র কোরআনে কতজন নবি-রাসুলের নাম উল্লেখ আছে ? ক. ২৫ জন খ. ২৬ জন গ. ২৭ জন ঘ. ২৮ জন ৪০। মহানবি (স) যে রক্তপাত পছন্দ করতেন না ,জীবনের চরম শত্রুকে হাতের মুঠোয় পেয়েও প্রতিশোধ নেননি ক্ষমা করে দিয়েছিলেন তার অর্পূব দৃষ্টান্ত হলো- ক.মদিনা সনদ খ. মক্কা বিজয় গ হুদায়বিয়া সন্ধি ঘ. বদর যুদ্ধ ২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ: ১০×১=১০ ক. আল্লাহর—কোনো নেই। খ. হযরত মুহাম্মদ (স) — বংশের জন্মগ্রহণ করেন। গ.হিজরতের সময় মহানবি(স)— পাহাড়ের গুহায় আশ্রয় নেন। ঘ.বিরাম চিহ্নকে — বলে। ঙ.কুরআন মাজিদের ভাষা — । চ.মায়ের — নিচে সন্তানের জান্নাত। ছ. দেশপ্রেম — ইমানের অঙ্গ। জ.সালাত দীন ইসলামের — । ঝ. সাওমের মূল উদ্দেশ্য হলো — অর্জন করা। ঞ.আমরা কথা দিয়ে কথা — । ৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ: ১০ ×১=১০ ক. এবাদত কাকে বলে ? খ.হুদায়বিয়ার সন্ধি কী? গ.পৃথিবীর আদি মানব কে ? ঘ.বিদায় হজ কাকে বলে ? ঙ. মাখরাজ কয়টি ? চ.কুরআন মাজিদ কার বাণী? ছ. আমরা পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করবো? জ.জাকাতের মাসারিফ কয়টি? ঝ.আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করবো? ঞ.ইমানের ফল কী ? ৪। ক ও খ নং প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ : ৮×৫=৪০ ক.আমরা কীভাবে পিতামাতার খিদমত করবো ? খ.আমরা কীভাবে মানুষের সেবা করতে পারি ? গ.জাকাত কাকে বলে? জাকাতের মাসারিফগুলো বর্ণনা করো। ঘ. আহকাম কাকে বলে? সালাতের আহকামগুলো বর্ণনা করো। ঙ.মহানবি (স) চাকরদের সম্পর্কে কী বলেছেন? চ. হযরত ওমর (র) এর সততার পরিচয় দাও। ছ. সূরা আল কাওসার আরবিতে লেখ। জ.মক্কা বিজয় ও রাসুল (স) এর অর্পূব ক্ষমার দৃষ্টান্ত তুলে ধরো। ঝ.হজ কাকে বলে ? হজের ফরজ কয়টি ও কী কী ? ঞ. সালাতের আরকান বলতে কী বোঝ? আরকানগুলো কী কী লেখো?