আবারও ঢাকায় আসছেন অরিজিত্ সিং

মাত্র কয়েকমাস আগে একটি কর্পোরেট শোতে ঢাকায় পারফর্ম করেছিলেন অরিজিত্ সিং। তবে এবারে আবারও ঢাকায় আসছেন বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী। ঢাকার দুটি প্রাইভেট ইভেন্ট কোম্পানি শিল্পীর সাথে দরদাম করছেন বলে জানা যায়। তবে দুটি শো’ই টিকেট শো হবে। এবং তা সব ধরনের দর্শকদের জন্য উন্মুক্ত হবে বলে জানা গেছে। আগামী মাসের শেষের দিকে ঢাকায় এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে ভারতের একটি আয়োজক সংস্থার সহায়তায় এই কনসার্ট হবে বলে জানা যায়। আয়োজক সংস্থাটি জানায়, মূলত টিভি-স্বত্ব নিয়েই দরদাম চলছে। তবে সবকিছু চূড়ান্ত হলেই মিডিয়াতে জানানোর অনুরোধ করেছি।