চলচ্চিত্রে রবীন্দ্রনাথ

চলচ্চিত্রে ব্যবহূত রবীন্দ্র সংগীত নিয়ে উত্তরায়ণের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর নিবেদন গীতি আলেখ্য ‘সেলুলয়েডে রবীন্দ্রনাথ’। গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়। উত্তরায়ণের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় সর্বমোট ২৫টি রবীন্দ্র সংগীত। অনুষ্ঠানে সংগীত পরিবেশনের সাথে ছিল ভিডিও প্রজেকশন ও যন্ত্রসংগীতের ঐকতান। রবীন্দ্রসংগীত শিল্পী ও উত্তরায়ণের পরিচালক লিলি ইসলামের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ ধরনের ঐকতান পরিবেশনের জন্য অংশগ্রহণ করেন যন্ত্রসংগীতশিল্পী সুব্রত মুখার্জ্জী, বিপ্লব মণ্ডল, সন্দীপন গাঙ্গুলী ও সুশান্ত নন্দী। সোহেল আনোয়ারের গ্রন্থনায় ও নাসিরুল হক খোকনের শিল্প নির্দেশনায় সহ-পরিচালনায় ছিলেন হিমাদ্রী শেখর। অনুষ্ঠানে আবৃত্তি ও সঞ্চালনায় ছিলেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। উল্লেখ্য, এটি সংগীত সংগঠন উত্তরায়ণের চতুর্থ পরিবেশনা।