ক্যাপশন নিউজ
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২০:৪৮
উত্তরা ব্যাংক লিমিটেডের এমডি শেখ আব্দুল আজিজ গতকাল ব্যাংকের ট্রেনিং ইন্সটিটিউটে আয়োজিত ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় বক্তব্য রাখেন। এসময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ মোশারফসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন
০০০
এনসিসি ব্যাংক লিঃ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দু’জন মেধাবী ও গরীব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। এনসিসি ব্যাংকের এমডি গোলাম হাফিজ আহমেদ গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মতিউর রহমানের হাতে অনুমোদনপত্র তুলে দেন। এসময় ব্যাংকের ডিএমডি আখতার হামিদ খান সহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০
সমপ্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও মোহাম্মদি গ্রুপের মধ্যে মোবাইল ব্যাংকিং সার্ভিস বিষয়ক এক চুক্তিতে ব্যাংকের ইভিপি ও মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান এ.কে.এম. আতিকুর রহমান এবং মোহাম্মদি গ্রুপের জিএম মাহাবুবুল কাদির নিজ নিজ প্রতিষ্ঠানের স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন