মেধাবী মুখ ........................................................
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৪, ২১:২২
সানজিদা হক বীথি
সানজিদা হক বীথি এইচএসসি পরীক্ষায় ঢাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক ও শামীমা হকের মেয়ে।
আজওয়াদ রাযীন
আজওয়াদ রাযীন এইচএসসি পরীক্ষায় পিএটিসি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাভার, ঢাকা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা এসএম জোবায়ের এনামুল করিম সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং মা রৌশনা নূর গৃহিণী। রাযীন সুশিক্ষিত হয়ে দেশের সেবা করতে চায়।
মোঃ রাফি মোজতাহিদ
মোঃ রাফি মোজতাহিদ পিতা মোঃ নেছারউদ্দীন মাতা আকলিমা বেগম এইচএসসি পরীক্ষায় ঢাকা ইমপেরিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ নেছারউদ্দীন চাকরিজীবী ও মা গৃহিণী।